বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। প্রতিনিয়ত এই ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে এবং বেড়ে চলেছে মৃত্যু। বাংলাদেশেও এই ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বগামী। সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ। রোগীদের শ্বাসকষ্ট বাড়তে থাকায় তাঁরা হাসপাতালে ভিড় জমাচ্ছেন, কিন্তু হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার না থাকায় অনেকে বাড়িতেই অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করছেন। কিন্তু গ্রামের অধিকাংশ মানুষ সিলিন্ডারের যথার্থ ব্যবহার জানে না। বিভিন্ন হাসপাতালে সিলিন্ডারের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে ঘটছে অগ্নিসংযোগের ঘটনা। কিছুদিন আগেও করোনা ইউনিটে এমন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এমন ধরনের দুর্ঘটনা এড়াতে হলে বাড়িতে সিলিন্ডার ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। এ ব্যাপারে সবার সচেতনতা কাম্য।
প্রসেনজিত্ কুমার রোহিত
শিক্ষার্থী, ঢাকা কলেজ
