ভাড়া নৈরাজ্য রুখতে হবে

আপডেট : ০৬ মে ২০২১, ২১:৩৯

১৬ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। আন্তঃজেলা গণপরিবহন চলাচল করলেও চলবে না দূরপাল্ল­ার বাস, লঞ্চ এবং ট্রেন। চাকরি, ব্যবসায়িক, ঈদ এবং অন্যান্য প্রয়োজনে এ সময় মানুষের চলাচল বাড়বে। করোনাকালেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে। এজন্য জনগণের দুর্ভোগ বেড়েছিল। এবারো সে সম্ভাবনা রয়েছে। একে তো করোনার কারণে জনগনের আর্থিক অবনতি, তার ওপর গলাকাটা ভাড়া অসহনীয়। তাই এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য পরিবহন মালিক সমিতিকে আগাম অবহিত করতে হবে এবং মাঠ পর্যায়ে প্রশাসনকেও সজাগ থাকতে হবে। 

মো. রাসেল মিয়া

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া