জয়পুরহাটে সাম্মাম চাষের বাণিজ্যিক সম্ভাবনা

আপডেট : ০৬ মে ২০২১, ২২:০৯

জয়পুরহাট প্রতিনিধি

মাটির গুণাগুণ বিবেচনায় জয়পুরহাটে তরমুজের পাশাপাশি মরু অঞ্চলের ফসল হিসেবে পরিচিত রকমেলন বা সাম্মাম চাষের বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। সদর উপজেলার ভাদসা ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক আব্দুল আজিজ জানান, তিনি ৩৩ শতাংশ জমিতে এই প্রথম সাম্মাম চাষ করেছেন। সব মিলিয়ে ৩৫ হাজার টাকা খরচ হলেও আশা করছি প্রায় ১ লাখ টাকার সাম্মাম বিক্রি হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ স.ম মেফতাহুল বারি জানান, জেলায় প্রায় দুই হেক্টর জমিতে সাম্মাম চাষ হয়েছে। জয়পুরহাটের মাটির গুণাগুণ অনুযায়ী এখানে বাণিজ্যিকভাবে সাম্মাম চাষের সম্ভাবনা রয়েছে।