সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে ফসলি জমির জলাবদ্ধতা দূরীকরণের লক্ষে উপজেলার ক্ষেতুপাড়া ও মালিফা মৌজায় খাল খনন করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা জানান, অতি বৃষ্টি এবং বন্যার সময় ঐ দুইটি মৌজায় চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়। আর সে কারণে পাবনা-২ আসনের সংসদ আহমেদ ফিরোজ কবির টি.আর ও কাবিটা প্রকল্পের অর্থায়নে গত সপ্তাহে ঐ দুইটি খাল খনন করেন। পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, এলাকাবাসী সহযোগিতা করলে পর্যায়ক্রমে নির্বাচনি এলাকায় প্রয়োজনীয় খাল খনন প্রকল্প গ্রহণ করা হবে।
