স্টাফ রিপোর্টার, বগুড়া
বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাল, ডাল, তেল-নুন-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বাজার মনিটরিং জোরদার, গণবণ্টন ব্যবস্থা চালু এবং স্বল্প আয়ের মানুষদের সামরিক বাহিনীর রেটে রেশনিং ব্যবস্থা চালু করা, ঈদের আগেই গার্মেন্টসসহ সব শ্রমিক-কর্মচারীর বেতন-বোনাস পরিশোধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা সমন্বয়ক সিপিবি বগুড়া জেলা সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম জিন্না।
