গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
গলাচিপায় বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি গ্রামের ছোবাহান আকনের ছেলে মনির আকন (৩৫) এবং পানপট্টি ইউনিয়নের উত্তর পানপট্টি গ্রামের শাহজাদা তালুকদারের ছেলে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মুস্তাফিজুর রহমান (১৪)। দুপুর সাড়ে ১২টার দিকে বজ পাতসহ বৃষ্টি হলে বাড়ির পাশে সড়কে গরু আনতে গেলে মনির আকন ও একই সময়ে বিলের মধ্যে ডাল তুলতে গেলে বজ পাতে মুস্তাফিজুর রহমানের মৃত্যু হয়। দুই জনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডা. জেবিন তাদের মৃত ঘোষণা করেন।
