ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ভালুকায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রুবায়েত আফরোজ সেজুতি (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার সাতেঙ্গা গ্রামে। সেজুতি উপজেলার সাতেঙ্গা গ্রামের রুহুল আমীন মাস্টারের মেয়ে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।
