তানোরে বোরোর ভালো ফলন

আপডেট : ০৬ মে ২০২১, ২২:১৩

তানোর (রাজশাহী) সংবাদদাতা

চলতি বোরো মৌসুমে তানোরে ইরি-বোরোর ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হওয়ায় উত্পাদন ভালো হয়েছে বলে দাবি কৃষি বিভাগ ও কৃষকদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় এবার ১২ হাজার ৯৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১৩ হাজার ১১২ হেক্টর জমিতে। কৃষক বিজয় কুমার প্রামাণিক ও শহিদুল ইসলাম জানান, এবার হাইব্রিড ধানের ব্যাপক ফলন দেখা যায়। বিঘা প্রতি ফলনও পাওয়া যাচ্ছে ২৬-২৭ মণ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামিমুল ইসলাম বলেন, রোগবালাইয়ের উপদ্রব না থাকা এবং আবহাওয়া অনুকূলে থাকায় বোরোর ভালো ফলন হয়েছে। এরই মধ্যে প্রায় ৯০ ভাগ জমির ধান কৃষক ঘরে তুলে ফেলেছে।