দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

আপডেট : ০৬ মে ২০২১, ২২:১৪

মাগুরা প্রতিনিধি 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলা শাখার উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ কাজী ফিরোজ, আনিসুর রহমান, প্রকৌশলী শম্পা বসু প্রমুখ। পরে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল ও মানববন্ধনে বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলা শাখার নেতাকর্মীরা অংশ নেয়।