বিরামপুরে চোলাই মদের কারখানা উচ্ছেদ

আপডেট : ০৬ মে ২০২১, ২২:১৪

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর শহরের চকপাড়া মহল্লায় অভিযান চালিয়ে চোলাই মদের একটি কারখানা উচ্ছেদ করেছে পুলিশ। বৃহস্পতিবার কারখানাটি উচ্ছেদ করা হয়। এর আগে চোলাই মদ বিক্রির গোপন খবরে পুলিশ বুধবার সন্ধ্যায় চকপাড়া মহল্লায় মুন্না পাহানের বাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পায়। এ সময় মুন্না পালিয়ে গেলেও জাকির হোসেনকে আটক করা হয়। তার দেওয়া তথ্য মতে পুলিশ তল্লাশি চালিয়ে ১১৭ লিটার চোলাই মদ ও চোলাই তৈরির ৫০০ লিটার কাঁচামাল জব্দ করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান।