ইবির সিন্ডিকেটে নতুন সাত সদস্য মনোনীত

আপডেট : ০৬ মে ২০২১, ২২:১৪

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিন্ডিকেটে নতুন সাত সদস্যকে মনোনীত করা হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অ্যাডভোকেট আব্দুল হামিদ আগামী দুই বছরের জন্য তাদের এ পদে মনোনীত করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান দৈনিক ইত্তেফাককে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সাত সদস্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন সাতজনকে মনোনীত করা হয়েছে।