টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীর মুদাফা বড় দেওয়া এলাকায় নোংরা পরিবেশে ক্ষতিকর উপকরণ দিয়ে নকল জুস, লিচি, আইস ললিসহ বিভিন্ন খাদ্য উত্পাদন করায় আয়াত ফুড অ্যান্ড বেভারেজ প্রতিষ্ঠানকে সিলগালা করেছে ভ্রামমাণ আদালত। গতকাল এ অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এ ছাড়াও প্রাণ কোম্পানির বিভিন্ন পণ্যের হুবহু অনুকরণে বোতল ডিজাইন ও প্রায় একই নামকরণ করে ক্রেতা ঠকানো হচ্ছে। জনস্বার্থে ও শিশু স্বাস্থ্য বিবেচনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আয়াত ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে সিলগালা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা মার্কেটিং অফিসার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
