আড়াইহাজারে বেদে সম্প্রদায় পেল জেলা প্রশাসনের ত্রাণ

আপডেট : ০৬ মে ২০২১, ২২:১৬

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে বেদে সম্প্রদায়ের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশনন্দী ফেরিঘাট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন এই ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মল্লিক ও ইউপি সদস্য লিয়াকত আলী প্রমুখ। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ইত্যাদি। উপজেলা নির্বাহী অফিসার জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় ইতিমধ্যে উপজেলার বেশ কিছু অসহায় মানুষ, গণপরিবহন শ্রমিককে ত্রাণ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বেদে সম্প্রদায়ের লোকদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।