টঙ্গিবাড়ীতে ভূমিহীনদের ঘরে নেই অবকাঠামো সুবিধা

আপডেট : ০৬ মে ২০২১, ২২:১৭

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুজিববর্ষ উপলক্ষ্যে টঙ্গিবাড়ী উপজেলায় ২০টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর দিয়েছে সরকার। তবে  অবকাঠামো সুযোগ সুবিধার অভাবে এতে বসবাস করতে পারছে না সব পরিবার। কারণ এ সব ঘরে নেই, বিদ্যুত্, পানি ও স্যানিটেশন ব্যবস্থা। তাই ২০টির মধ্যে ৬টি পরিবার  তাদের ঘরে বসবাস করছে । বাকি পরিবারগুলো অনিচ্ছা সত্ত্বেও অন্যত্র বসবাস করছে ।  উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন জানান, অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান করে ভূমিহীন ও গৃহহীনদের ঘরে উঠানো নিশ্চিত করা হবে।  জানা গেছে , উপজেলায় প্রাথমিক পর্যায়ে ২০টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। তবে ঘরগুলো বসবাসের উপযোগী করে দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের। বাকি কাজগুলো তারা করে দিলেই ঘরগুলো বসবাসের উপযোগী হবে।