করপোরেট প্রতিষ্ঠানগুলোর অর্ডার প্রক্রিয়া সহজ ও সুবিধাজনক করার লক্ষ্যে সম্প্রতি ফুডপ্যান্ডা চালু করেছে ‘ফুডপ্যান্ডা ফর বিজনেস।’ করপোরেট গ্রাহকদের জন্য তৈরি এই প্ল্যাটফরমটিতে বিশেষ ছাড়, অ্যালাওয়েন্স সেটিং অপশন, সহজে বিল পরিশোধ ও আরো অনেক সুবিধাসহ খুব সহজে অর্ডার করা যাবে। প্রতিষ্ঠানগুলোর অর্ডার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এতে রয়েছে সুবিধাজনক নেভিগেটিং সিস্টেমের সঙ্গে আলাদা ড্যাশবোর্ড। এছাড়াও করপোরেট গ্রাহকদের সব কর্মীদের জন্য থাকছে বিশেষ ছাড়। ফুডপ্যান্ডা ফর বিজনেসের লক্ষ্য—করপোরেট প্রতিষ্ঠানগুলো অনুষ্ঠান বা বিশেষ আয়োজনে অর্ডার প্রক্রিয়া ঝামেলাহীন করা। প্ল্যাটফরমটিতে খুব শিগিগরই আসছে ক্যাটারিং ও প্রি-অর্ডারের অপশন। সহজভাবে বললে, ফুডপ্যান্ডা ফর বিজনেস একটি প্রতিষ্ঠানের খাবার ও খাবারসংক্রান্ত প্রয়োজনীয়তার সব সমাধান প্রদান করবে। প্ল্যাটফরমটির মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠান মিটিং, করপোরেট রিট্রিট, সংবাদ সম্মেলন, অফিসে জন্মদিন পালন এবং কর্মীদের জন্য প্রতিদিনের অফিসের খাবার অর্ডার করতে পারবে। ফুডপ্যান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা জুবায়ের সিদ্দিকী বলেন, ‘করপোরেট প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য সহজ ও সুবিধাজনক অর্ডারের অভিজ্ঞতা প্রদানের জন্য এমন একটি সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। নতুন এই প্ল্যাটফমরটি বিলিং প্রক্রিয়া সহজ ও ঝামেলামুক্ত করার পাশাপাশি এসব প্রক্রিয়া আরো কার্যকর ও সুবিধাজনক করে তুলবে। —প্রেস বিজ্ঞপ্তি
