ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করবে সাউথ ক্যারোলিনাও

আপডেট : ০৬ মে ২০২১, ২৩:২২

ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের বিধান চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনা। বুধবার রাজ্যের প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে। এর আগে দেশটির তিনটি রাজ্যে একই আইন পাশ করা হয়েছিল। এমন সময় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যখন যুক্তরাষ্ট্র জুড়ে প্রাণঘাতী ইনজেকশন না পাওয়ায় মৃত্যুদণ্ড বন্ধ করতে হচ্ছে। আবার এ নিয়ে প্রশাসনিক জটিলতাও তৈরি হচ্ছে। যদিও প্রাণঘাতী ইনজেকশন এবং বিদ্যুতায়িত করার মাধ্যমে মৃত্যুদণ্ডের বিধান খুবই জনপ্রিয় একটি পদ্ধতি যুক্তরাষ্ট্রে। সাউথ ক্যারোলিনায়ও ২০১১ সাল থেকে বন্ধ আছে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, প্রাণঘাতী ইনজেকশন পাওয়া গেলে আগের মতোই মৃত্যুদণ্ড কার্যকর হবে। সাউথ ক্যারোলিনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার বিলটিতে স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন। ওকলাহোমা, উটাহ এবং মিসিসিপিতেও ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের বিধান কার্যকর আছে।—সিএনএন