সরকারি তহবিল তছরুপ ও ক্ষমতার অপব্যবহার

কাতারের অর্থমন্ত্রীকে গ্রেফতারের নির্দেশ

আপডেট : ০৬ মে ২০২১, ২৩:২২

সরকারি তহবিল তছরুপ ও ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে কাতারের অর্থমন্ত্রী আলী শরীফ আল ইমাদিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। খবর আলজাজিরার

কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) গতকাল জানায়, সরকারি খাতে দুর্নীতির প্রমাণ হিসেবে বিভিন্ন রিপোর্ট এবং এ সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে দেখার পর অ্যাটর্নি জেনারেল এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে আরো বড় পরিসরে তদন্ত চলবে বলে জানা গেছে। তাত্ক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। আল ইমাদি ২০১৩ সাল থেকে কাতারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। কাতার ন্যাশনাল ব্যাংকের দেখভালও তিনি করছেন।