ব্রাজিলের রিও ডে জেনেরিও শহরে মাদকবিরোধী অভিযানে গোলাগুলিতে অন্তত ২৫ জন নিহত হয়েছে। এই ধরনের অভিযানে এই প্রথম এতো মানুষ নিহত হলো। এর আগে ২০০৭ সালে এক অভিযানে ১৯ জন নিহত হয়েছিল। পুলিশ প্রধান রোনাল্ডো অলিভিরা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এছাড়া মেট্রো ট্রেনের দুই যাত্রী সামান্য আহত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। মাদক পাচারকারীরা বাড়ির ছাদের ওপর দিয়ে পালানোর চেষ্টা করে। পরে রাস্তায় ব্যারিকেড রেখে সশস্ত্র যান থেকে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। তারাও পালটা গুলি চালায়। -রয়টার্স
