এক ডোজের টিকার অনুমোদন রাশিয়ায়

আপডেট : ০৭ মে ২০২১, ০০:৫২

রাশিয়ায় এক ডোজের করোনা টিকার অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা করোনা ভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক-৫ এর নতুন সংস্করণ এক ডোজের ‘স্পুটনিক লাইট’ ভ্যাকসিনের অনুমোদন দেন। ভ্যাকসিনটি তৈরিতে বিনিয়োগে সহায়তা করেছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)। বিবৃতিতে সংস্থাটি জানায়, স্পুটনিক লাইট ৭৯ দশমিক ৪ শতাংশ কার্যকর। দুই ডোজের স্পুটনিক-৫ ভ্যাকসিনের কার্যকারিতা ৯১ দশমিক ৬ শতাংশ। বিবৃতিতে আরও বলা হয়, ইনজেকশন প্রয়োগের ২৮ দিন পর এই ফলাফল পাওয়া গেছে যা রাশিয়ার গণটিকাকরণের অংশ হিসেবে ২০২০ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২১ সালের ১৫ এপ্রিলের মধ্যে প্রয়োগ করা হয়েছে। বিশ্বের ৬০টিরও বেশি দেশে স্পুটনিক-৫ অনুমোদন পেয়েছে। -নিউজ-১৮