জীবনপাঠ

আপডেট : ০৭ মে ২০২১, ২১:০৭

নওরিন রাইসা স্পন্দন

শাহ্ গরীবুল্লাহ মাধ্যমিক

বালিকা বিদ্যালয়

৩০। Zakerana dhaka নামে প্রজাতির ব্যাঙের আবিষ্কারক কে?

= সাজিদ আলী হাওলাদার।

৩১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কে?

= কাজী জাকের হোসেন।

৩২। কবে এবং কে জীবজগেক পাঁচটি রাজ্যে ভাগ করার প্রস্তাব দেয়?

=  ১৯৬৯ সালে আর.এইচ.হুইটেকার R.H Whittaker

৩৩। কবে এবং কে Whittaker -এর শ্রেণিবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন?

=  ১৯৭৪ সালে মারগুলিস (Margulis) ।

৩৪। আজ পর্যন্ত কত প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর নামকরণ ও বর্ণনা করা হয়েছে?

= প্রায় চার লক্ষ উদ্ভিদের ও প্রায় তের লক্ষ প্রাণীর।

৩৫। পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহের আলোচনা ভৌত বিজ্ঞানের কোন শাখায় করা হয়?

= বিবর্তন বিদ্যা (Evolution )

৩৬। অঙ্গসংস্থান বা Marphology কে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?

= ২ ভাগে। যথা: ১। বহিঃ অঙ্গসংস্থান (External Marphology) এবং ২। অন্তঃ অঙ্গসংস্থান (Internal Marphology)

৩৭। জীবের শ্রেণিবিন্যাস এবং তার রীতিনীতিগুলো কোন শাখার আলোচ্য বিষয়?

= শ্রেণিবিন্যাস বিদ্যা বা Taxonomy.

৩৮। ক্যারোলাস লিনিয়াস কত সালে জন্মগ্রহণ এবং কত সালে মৃত্যুবরণ করেন?

= জন্ম ১৭০৭ এবং মৃত্যু ১৭৭৮।

৩৯। শ্রেণিবিন্যাসের ধাপ কয়টি ও কী কী?

= ৭টি। যথা: ১। রাজ্য(Kingdom)

 ২। পর্ব( hylum)/বিভাগ (Division)

৩। শ্রেণি (Class)

৪। বর্গ( Order)

৫।  গোত্র (Family)

৬। গণ (Gerus)

৭। প্রজাতি(Species)