এই সময়ের ছড়া

বৈশাখে

আপডেট : ০৭ মে ২০২১, ২১:৪৬

অবিনাশ আচার্য

 

পয়লা তারিখ রং লাগে আর রং লাগে পঁচিশে

এই দুদিনে বাঙালিদের আবেগ থাকে মিশে।

ছাদের গাছে একটা দুটো বেলকুঁড়ি দেয় দেখা

নতুন ভোরের আলোয় ফোটে নবীন চিত্রলেখা।

 

লালডুড়ে পাড় তসর কিংবা একটা তাঁতের শাড়ি

হাতড়ে বেড়ায় বড় আপু দরাজ ও আলমারি।

সেদিন ফুলের দোকানে জুঁই বেলি ফুলের মালা

সকাল সকাল যায় ফুরিয়ে গুচ্ছ ফুলের ডালা।

 

ডাক দিয়ে যায় ঐ নতুনের সুর ভাঁজে কে দূরে

পথে হাঁটার সময় কানে বাজে মধুর সুরে।

একমনের এই একতারাতে একটা সুরই বাজে

তাঁর কবিতায় কণ্ঠ মিলাই গীতাঞ্জলির ভাঁজে।

 

আপন করে আরো তাঁকে পাবার ইচ্ছে থাকে

জন্মদিনে প্রণাম গুরু—পঁচিশে বৈশাখে।

 

 

০