আপনার রাশিফল

আপডেট : ০৭ মে ২০২১, ২১:৪৮

মুহম্মদ আনিসুল হক

৮ মে ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ২৫ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৫ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২০ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৮। শুভ বার: শুক্র ও শনি। শুভ রত্ন: নীলা ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আইনি ঝামেলা এড়িয়ে চলুন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় কমানোর চেষ্টা করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সামাজিক ক্ষেত্রে কোনো কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। অসুস্থ পিতার যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে চিকিত্সা নিন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকবে। কোনো চুক্তি সম্পাদন করা থেকে বিরত থাকুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। সন্তানের প্রতি যথেষ্ট খেয়াল রাখুন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

চলাফেরায় সতর্ক থাকুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। উত্তেজনা পরিহার করুন। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সংগীতশিল্পীদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর ভালো থাকতে পারে। অসুস্থদের আরোগ্য লাভ হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুণ। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।