একুশে টিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে জাহিদ হাসান অভিনীত ৭ পর্বের একক নাটক ‘নীলের বউ রাশি’। ইফফাত আরেফিন মাহমুদের রচনা এবং জাহিদ হাসানের পরিচালনায় নাটকটির বিভিন্ন পর্বে জাহিদ হাসানের পাত্রী হিসেবে অভিনয় করেছেন মেহরিন নিশা, ভাবনা, সারিকা, নাদিয়া, বন্যা মির্জা, তারিন ও সাদিয় ইসলাম মৌ। নাটকটি ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা ১০ মিনিটে প্রচারিত হবে।
