কালিয়াকৈরে স্বাস্থ্যবিধি না মেনে মার্কেটে ভিড়

আপডেট : ০৭ মে ২০২১, ২২:১৫

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে ঈদ উপলক্ষ্যে সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিলেও কালিয়াকৈরে তা তোয়াক্কা করছে না ক্রেতা-বিক্রেতা। কোথাও হাত ধোয়ার ব্যবস্থা নেই। আবার মাস্ক ছাড়াই চলছে কেনাকাটা। কেউ কেউ মুখের মাস্ক গলায় ঝুলিয়ে রাখছেন। গতকাল উপজেলা শহরের মার্কেটগুলো ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে। বিশেষ করে পোশাকের দোকানে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতাদের মধ্যে নারীর সংখাই বেশি। সামাজিক দূরত্ব বজায় না রেখে দোকানে  গাদাগাদি অবস্থায় চলছে বেচাকেনা। স্বাস্থ্যবিধি না মানার ব্যাপারে কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ বলেন, বাজার কমিটির পক্ষ থেকে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হলেও অনেকেই তা মানছেন না।