ধোবাউড়ায় বোরো খেতে ব্লাস্ট রোগ

আপডেট : ০৭ মে ২০২১, ২২:২৮

ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ধোবাউড়া উপজেলায় চৈত্রের দাবদাহে আগাম জাতের বোরো-২৮ ধান পুড়ে সাদা হয়ে যাচ্ছে। এতে বিপাকে হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। কৃষি অধিদপ্তর বলছে এটি ব্লাস্ট রোগ। উপজেলার বিভিন্ন এলাকায় ধানের এই রোগ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন এলাকার কৃষকরা জানান, আবাদকৃত জমির প্রায় ২৫ শতাংশই ব্লাস্টে আক্রান্ত। কৃষক দুলাল মিয়া ও আব্দুল কাদির জানান, তাদের মোট সাড়ে তিন একর জমিতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার জানান, এখানকার আবহাওয়া সহনশীল জাতের বোরো ধান আবাদ না করার কারণে এই রোগ দেখা দিয়েছে।