কারেন্ট পোকায় নষ্ট হচ্ছে ধানখেত

আপডেট : ০৭ মে ২০২১, ২২:২৯

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা

নাজিরপুরে কারেন্ট পোকা নষ্ট করছে ধানখেত। এদিকে শ্রমিক সংকটে ধান কাটতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষক মো. মানিক খালিফা জানান, তিন একর জমিতে ধান চাষ করেছি। ফলন ভালো হয়েছিল। কিন্তু কারেন্ট পোকার আক্রমণে ধান পুষ্ট হয়নি। ঐ পোকা দ্রুত ধান শেষ করে ফেলে। বর্তমানে ধান কাটা নিয়ে খুবই বিপাকে আছি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. বাবুল আক্তার জানান, কারেন্ট পোকা আক্রমণ করলে কোতান, প্লেনাম ও পাইথন নামক ওষুধ প্রয়োগ করতে হবে। তবে ধান ৮০% পাকলে ওষুধ প্রয়োগ না করে দ্রুত কাটার পরামর্শ দেন।