ভালো নেই চৌগাছার মৃিশল্পীরা

আপডেট : ০৭ মে ২০২১, ২২:৩০

চৌগাছা (যশোর) সংবাদদাতা

কালের বিবর্তনে কমছে মাটির তৈরি জিনিসপত্রের কদর। ফলে কাজ না থাকায় আর্থিক সংকটে ভুগছেন চৌগাছার মৃত্কারিগররা। সরজমিনে দেখা যায়— উপজেলার সাঞ্চাডাঙ্গা, ধুলিয়ানি, হাজরাখানা, নিয়ামতপুর, কয়ারপাড়া, ইছাপুর, গয়ড়া গ্রামগুলোতে এখনো পাল সম্প্রদায় আছে। তবে তাদের পেশা পরিবর্তন হয়েছে। পলুয়ার কুমোরপাড়ার সুজন কুমার পাল বলেন, এখন আর মানুষ মাটির পাত্রে ভাত-পানি খায় না, মাটির হাড়া কলসও ব্যবহার করে না। তাই কাজ না থাকায় কষ্টে আছি। পালপাড়ার মনোতোষ পাল বলেন, মাটির তৈরি সব পণ্যের ব্যবহার কমে যাওয়ায় আমাদের এই মৃিশল্প এখন প্রায় বিলুপ্তির পথে।