ইসলামপুরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

আপডেট : ০৭ মে ২০২১, ২২:৩০

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা

ইসলামপুর খাদ্যগুদামে চলতি মৌসুমে বোরো ধান-চাল ও গম সংগ্রহ করা শুরু হয়েছে। শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংগ্রহ ও মনিটরিং কমিটি সভাপতি এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা শাহিনা আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।