মান্দায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৭ মে ২০২১, ২২:৩১

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় অজ্ঞাত এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া মোড়ের অদূরে নূরজাহান ব্রিকস নামক ইটভাটার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। মান্দা থানার তদন্ত কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাস্তায় পড়ে থাকা লাশের ওপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় সেটি ক্ষতবিক্ষত ও বিকৃত হয়ে গেছে। জব্দকৃত আলামত থেকে ঐ নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।