ঈদে সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম চার দিন বন্ধ

আপডেট : ০৭ মে ২০২১, ২২:৩১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনামসজিদ স্থলবন্দর আগামী ১২ মে থেকে ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে।  সোনামসজিদ স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ  অ্যাসোসিয়েশন ও কাস্টমসসহ বিভিন্ন দপ্তরের সব কার্যক্রম আগামী ১২ মে থেকে ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। বিষয়টি ওপারে ভারতের মালদা জেলার মহিদুপুর স্থলবন্দরের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৬ মে হতে স্থলবন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে।