উলিপুরে চাষ হচ্ছে রকমেলন

আপডেট : ০৭ মে ২০২১, ২২:৩২

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

অস্ট্রেলিয়ার রকমেলন চাষ হচ্ছে কুড়িগ্রামের উলিপুরে। ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থী ফারুক আহমেদ তার বাড়ি উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে এই ফসলের চাষ করছেন। ফারুক জানান, ১৫ শতক জমি লিজ নিয়ে বিভিন্ন সবজির পাশাপাশি রকমেলন ও সাম্মাম চাষ শুরু করেন। উত্পাদনও হয়েছে ভালো। অল্প সময়ের মধ্যে সাম্মাম ও রকমেলন এ অঞ্চলে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, উচ্চমূল্যের বিদেশি রকমেলন ও সাম্মাম ফল খুবই লাভজনক। বর্তমানে অনেক শিক্ষিত বেকার যুবক এ ধরনের চাষে আগ্রহী হয়ে উঠছে।