জয়পুরহাটে চাল কেনা শুরু

আপডেট : ০৭ মে ২০২১, ২২:৩২

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের সদর উপজেলা খাদ্য বিভাগ চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্যগুদামে চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল কেনা শুরু করেছে। শুক্রবার দুপুরে সদর উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে চলতি মৌসুমে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সিদ্দিকা লিপি, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আব্দুর রহিমসহ অন্যরা। চলতি মৌসুমে সদর উপজেলায় ৪০ টাকা কেজি দরে ৫ হাজার ৬৬১ টন চাল এবং কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ২ হাজর ৪০১ টন ধান কেনা হবে। আগামী ১৬ আগস্ট পর্যন্ত মিলারদের কাছ থেকে চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা খাদ্যনিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদুর্শী চাকমা।