ষষ্ঠ শ্রেণির পড়াশোনা:Number বা বচন

আপডেট : ০৮ মে ২০২১, ২১:০০

ইংরেজি

 

গীতা রাণী রায়, সিনিয়র শিক্ষক

তালুক শাখাতী উচ্চবিদ্যালয়

কালীগঞ্জ, লালমনিরহাট।

 

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণির  English grammar  এর একটি  গুরুত্বপুর্ণ Number বা বচন নিয়ে আলোচনা করবো।

Number বা বচন শব্দটি noun বা pronoun-কে বোঝায় এবং ব্যক্ত করে যে noun/ pronoun টি সংখ্যায় এক না একাধিক।

Number সাধারণত দুই প্রকার। যথা:

1. Singular number

2. Plural number

1. Singular Number:

Singular Number বা একবচন দ্বারা এমন noun বা pronoun-কে বোঝায় যা সংখ্যায় এক।

Example:Pen (কলম) Lion (সিংহ)

2. Plural Number:

Plural Number বা বহুবচন দ্বারা এমন noun বা pronoun-কে বোঝায় যা সংখ্যায় একাধিক।

Example: Books, Brothers, Cows, Trees

Singular number কে Plural Number এ পরিবর্তন করার নিয়ম:

 

Rule 1:সাধারণত Singular Noun এর শেষে ‘s’ যোগ করে Plural করতে হয়:

Singular -  Plural

Cow  -       cows

Boy -         Boys

girl -          girls

Cat -          Cats

House -      Houses

Hand -       Hands

Eye -         Eyes

Tiger -       Tigers

Desk -        Desks

Rule 2: Singular Noun এর শেষে s, ss, sh, x, ev z থাকলে এবং শেষের ch এর উচ্চারণ ‘P’ এর মতো হলে ঐ সব Noun এর শেষে es যোগ করে Plural করতে হয়।

Singular -   Plural

Bus -          Buses

Class -        Classes

Brush -       Brushes

Bush -        Bushes

Box -         Boxes

Brunch -    Brunches

Inch -        Inches

Watch -     Watches

Match -     Matches

ব্যতিক্রম

Singular Noun এর  শেষের ‘ch’এর উচ্চারণ ‘P’ এর মতো না হয়ে ‘K’এর মত হলে ‘es’যোগ না হয়ে শুধু ‘s’ যোগ হয়ে Plural হবে। যেমন -

Singular -    Plural

Stomach -   Stomachs

Patriarch -   Patriarchs

Monarch -   Monarchs

Rule 3: Singular Noun এর শেষ বর্ণটি ‘o’ হলে এবং তার পূর্বের বর্ণটি consonant হলে H noun এর শেষে ‘es’ যোগ করে plural করতে হয়। যেমন

Singular -      Plural

Mango -      Mangoes

Potato -       Potatoes

Hero -         Heroes

Negro -       Negroes

Cargo -       Cargoes

Volcano -    Volcanoes

Buffalo -     Buffaloes

ব্যতিক্রম

কিন্তু কিছু noun এর শেষে ‘o’ এবং ‘o’ এর পূর্বে consonant থাকা সত্ত্বেও সেগুলোর শেষে ‘s’ যোগ করে plural করতে হয়।

Singular -   Plural

Photo -     Photos

Solo -       Solos

Piano -     Pianos

Canto -    Cantos

Singular number কে Plural Number এ পরিবর্তন করার নিয়ম:

Rule 4: Singular Noun এর শেষে ‘o’ এবং ‘o’ এর পূর্বে vowel থাকলে শুধু ‘s’ যোগ করে plural করতে হয়।

Singular -       Plural

Radio -         Radios

Cuckoo -      Cuckoos

Stereo -        Stereos

Bamboo -     Bamboos

Studio -        Studios

Rule 5: Singular Noun এর শেষের বর্ণ ‘y’ এবং ‘y’ এর পূর্বে consonant থাকলে ‘y’ এর পরিবর্তে ies যুক্ত করে plural করতে হয়।

Singular -      Plural

City -            Cities

Baby -           Babies

Army -          Armies

Body -           Bodies

Hobby -         Hobbies

Lady -            Ladies

ব্যতিক্রম

কিন্তু y এর পূর্বে vowel হলে সেক্ষেত্রে singular noun এর শেষে শুধু s যোগ করে plural করতে হয়।

Singular -        Plural

Key -                Keys

Donkey -          Donkeys

Monkey -         Monkeys

Boy -               Boys

Toy -               Toys

Day -               Days

Rule 6: f, fe, ef যুক্ত singular noun এর শেষে f, fe, ef উঠিয়ে ves বসিয়ে plural করতে হয়।

Singular -           Plural

Calf -                Calves

Leaf -                Leaves

Wife -               Wives

Thief -              Thieves

Life -                Lives