ধারাবাহিক ‘দৌড়ের উপর’

আপডেট : ০৮ মে ২০২১, ২১:০৭

এটিএন বাংলা ঈদের দিন থেকে ১০ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক ‘দৌড়ের উপর’। পারভেজ ইমামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল তালুকদার। নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, তুষার মাহমুদ, হান্নান শেলী, ওবিদ রেহান প্রমুখ।

বদরুল ওরফে বদি চোরা অনেকদিন ধরে সমাজে তার অপকর্ম চালিয়ে যাচ্ছে। কিন্তু ছেঁছড়া চোরের তকমা সে মুছতে পারেনি। চোরেরও আত্মসম্মানবোধ আছে। চোর! তাও ছেঁছড়া চোর! বদি কোনোভাবেই এটা মেনে নিতে পারে না। যেমনটি পারে না তার বউ। তার বউয়ের একটা স্বপ্ন পত্রিকায় ছবি ছাপা হবে দেশের সবাই বদি কে এক নামে চিনবে সবাই। সেই আশায় বদি বড় চুরির পরিকল্পনা করে এবং বরাবরই ব্যর্থ হয়। হাবিবুর রহমান হবি পেশায় পুলিশের হাবিলদার, পুলিশে চাকরি জীবন হয়তো বড় জোর বছর ৫ আছে। তার ইচ্ছা যে করেই হোক অবসরে যাওয়ার আগেই যেন প্রমোশন হয়। কিন্তু তার কোনো কেসও নেই, প্রমোশনও নেই। শুধু সিনিয়র হিসাবে জাফর হবিকে একটু মান্য করে। এভাবেই যাচ্ছে হাবিবুর রহমান হবি সাহেবের দিনকাল। হবির স্বপ্ন সারাদেশ তাকে একদিন চিনবে। আশরাফ পেশায় উকিল। ব্যস্ততা এমন যে দম ফালানোর সময় নেই। কিন্তু দিন শেষে সব শূন্য। তাদের নানা কার্যকলাপের চিত্র রূপায়ণই দেখা যাবে নাটকটিতে।