আবারো ‘জমজ’ নাটকে সারিকা!

আপডেট : ০৯ মে ২০২১, ০০:৪২

 

ঈদ মানেই তারকাদের ব্যস্ততার পাল্লায় জোর হাওয়া লাগা। করোনার কারণে সেভাবে কাজ করতে না পারলেও ঝুঁকি নিয়ে এরইমধ্যে বেশকিছু নাটকের কাজ প্রায় শেষ করেছেন তারকারা। সেই তালিকায় রয়েছে নতুন নাটক নাটকের পাশাপাশি পুরনো জনপ্রিয় নাটকের সিক্যুয়েল। গত কয়েক বছর ধরেই জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ‘জমজ’ নাটকটি জনপ্রিয়তা ধরে রেখেছে। সেই ধারাবাহিকতায় প্রতিবছরই নাটকটির সিক্যুয়েল নির্মিত হচ্ছে। তবে প্রতিটি সিক্যুয়েলে মোশাররফ করিমকে একাধিক চরিত্রে দেখা গেলেও তার নায়িকা চরিত্রে ভিন্নতা দেখা যায়। এর আগে একটি পর্বে তার বিপরীতে সারিকাকে দেখা গেলেও পরে আর কোনো পর্বে তাকে দেখা যায়নি। তবে এবারের নাটকটিতে আবারো দেখা মিলছে সারিকার। জমজের নতুন সিক্যুয়েল ‘জমজ ১৪’ নাটকটিতে অভিয়ন করেছেন তিনি। এরইমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটিতে এবার জবা চরিত্রে অভিনয় করছেনে তিনি। এই নাটকটি ছাড়াও এবারের ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে সারিকাকে। ‘জমজ ১৪’ নাটকটি আরটিভিতে ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে।