এক নারী ঋণগ্রহীতার হাতে অর্থ তুলে দেওয়ার মাধ্যমে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। কাজী নাজমা সুলতানা নামের ঐ ঋণগ্রহীতার হাতে ঋণ হস্তান্তর করেন ব্যাংকের এমডি ও সিইও তারিক মোর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন
০
সোনালী ব্যাংক লিমিটেডের ১২২৫টি শাখা ম্যানেজার, করপোরেট শাখাপ্রধান, সব জেনারেল ম্যানেজার্স অফিস প্রধান, প্রিন্সিপাল অফিস প্রধানসহ আঞ্চলিক অফিস প্রধানদের নিয়ে ব্যাবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান গতকাল শনিবার ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন
০০
অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডির ব্র্যান্ডিং নিয়ে কাজ করবে বিজ্ঞাপনি সংস্থা এশিয়াটিক মাইন্ডশেয়ার। এ লক্ষ্যে সম্প্রতি এক সমঝোতা চুক্তি সই হয়েছে। ইভ্যালির পক্ষে চেয়ারম্যান শামীমা নাসরিন এবং গ্রুপ এম বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোরশেদ আলম চুক্তিতে সই করেছেন। চুক্তি সই অনুষ্ঠানে ইভ্যালির এমডি ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল, এশিয়াটিক থ্রি সিক্সটি-এর গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকেরসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন
০০
শনিবার শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের পক্ষ থেকে পরিচালক আরজু রহমান ভুঁইয়া নারায়ণগঞ্জ জেলার মদনপুরে মহামারি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেন
