উদ্বোধন হলো আমি প্রবাসী অ্যাপ এবং ওয়েব পোর্টাল

আপডেট : ০৮ মে ২০২১, ২১:৪৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দ্বারা উদ্বোধন হলো আমি প্রবাসী অ্যাপ এবং ওয়েব পোর্টাল, যা বিদেশে চাকরির জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের পরিপূর্ণ সেবা প্রদান করে থাকবে, বিএমইটি রেজিস্ট্রেশনে সহযোগিতা করে সরকারি ডাটাবেসকে পরিপূর্ণ রূপরেখায় নিয়ে আসবে এবং বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত তথ্য সহায়তা প্রদানের মাধ্যমে অভিবাসীদের উপকৃত করবে। গতকাল জুম বৈঠকের মাধ্যমে এই অগ্রণী উদ্যোগটি উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আমি প্রবাসী অ্যাপটি বিদেশে গমনেচ্ছু কর্মীদের আবেদনপত্র ও ফরম পূরণ সঠিক প্রক্রিয়ায় সম্পন্ন করা, প্রকৃত চাকরি অনুসন্ধান, সঠিক এজেন্সিগুলোর সঙ্গে সংযোগ স্থাপন এবং বিমানবন্দরে সব সহায়তামূলক কার্যাবলী, গন্তব্যতে নিশ্চিন্তে পৌঁছানো— বিদেশে কাজ করার প্রক্রিয়াকে সহজ, স্পষ্ট এবং সহজ করার জন্য একটি প্রকৃত ও পরিপূর্ণ অ্যাপ হিসেবে তৈরি করা হয়েছে। অ্যাপটি প্লে স্টোরে ডাউনলোডের জন্য পাওয়া যাবে।—প্রেস বিজ্ঞপ্তি