সাপ্তাহিক লুজারের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

আপডেট : ০৮ মে ২০২১, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৯টির বা ১৮ দশমিক ৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ি সপ্তাহের ইস্টার্ন ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৯ দশমিক ৭০ টাকায়। যা সপ্তাহ শেষে দাঁড়ায় ৩৩ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধান কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৯০ টাকা বা ১৪ দশমিক ৮৬ শতাংশ কমেছে।

ডিএসইতে সাপ্তাহিক লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালি আঁশের ১১ দশমিক ৩৭ শতাংশ, উত্তরা ব্যাংকের ১১ দশমিক ০২ শতাংশ, প্যারামাউন্ট ইনসিওরেন্সের ৯ দশমিক ৮৪ শতাংশ, এম দশমিক এল ডাইংয়ের ৮ দশমিক ৭২ শতাংশ, সুহূদ ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৪৪ শতাংশ, এএফসি অ্যাগ্রোর ৮ দশমিক ৩৩ শতাংশ, আরএসআরএম স্টিলের ৮ দশমিক ৩৩ শতাংশ, রূপালি ইনসিওরেন্সের ৮ দশমিক ১১ শতাংশ এবং খুলনা প্রিন্টিংয়ের ৭ দশমিক ৮৭ শতাংশ দর কমেছে।