মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর উপজেলায় চাষ হচ্ছে বরবটি। ফলনের সঙ্গে দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষকরা। উপজেলার গুড়দহ গ্রামের কৃষক শরিফুল ইসলাম জানান, তিনি ১ একর ৮ শতাংশ জমিতে বরবটি চাষ করেন। এ মৌসুমে তিনি প্রায় দেড় লাখ টাকার ওপরে বরবটি বিক্রি করেছেন। পরে বীজ উত্পাদনের জন্য জমিতে বরবটির বীজ পাকাচ্ছেন। তিনি এখনো প্রায় ২ লাখ টাকার ওপরে ঐ জমি থেকে বরবটির বীজ বিক্রয় করতে পারবেন বলে জানান। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসান জানান, এ ধরনের সবজি চাষে কৃষকদের সহযোগিতায় কৃষি অফিস সব সময় পাশে আছে।
