বান্দরবানে বিরল প্রজাতির উড়ুক্কু কাঠবিড়ালী অবমুক্ত

আপডেট : ০৮ মে ২০২১, ২১:৫৮

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে লোকালয়ে ধরা পড়া বিরল প্রজাতির একটি উড়ন্ত কাঠবিড়ালী বনে অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা রেঞ্জের হাংসামা বনে বিরল প্রজাতির উড়ন্ত কাঠবিড়ালীটি অবমুক্ত করে বন বিভাগ। পাল্পউড বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, স্থানীয় লোকালয়ে উড়ন্ত কাঠবিড়ালীটি ধরা পড়ার পর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বশির আহম্মদের নেতৃত্বে হাংসামা বনে অবমুক্ত করা হয়। কাঠবিড়ালীসদৃশ উড়তে পারা এ প্রাণীটিকে স্থানীয়ভাবে উড়ন্ত কাঠবিড়ালী বলা হয়। মূলত এটি বিরল প্রজাতির প্রাণী।