খুলনায় বেকার আইনজীবীদের আর্থিক অনুদান দাবি

আপডেট : ০৮ মে ২০২১, ২১:৫৯

খুলনা অফিস

করোনা সংক্রমণের কারণে আদালত বন্ধ থাকায় বেকার আইনজীবীদের আর্থিক অনুদানের দাবি জানিয়েছে খুলনা জেলা আইনজীবী সমিতি। শনিবার দুপুরে সমিতির দপ্তরে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ অনুদানের জন্য দাবি জানান। আইনজীবীরা বলেন, আদালত বন্ধ থাকায় সারা দেশে ৫২ হাজার আইনজীবী মানবেতর জীবনযাপন করছেন। কাজ না থাকায় তারা বিকল্প কিছু করতে পারছেন না। তাদের বাঁচিয়ে রাখতে আর্থিক সহযোগিতা প্রয়োজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী বাদশা মিয়া, মোল্লা বজলুর রহমান, গাজী আব্দুল বারী প্রমুখ।