গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় অসহায় ও দরিদ্র নারী-পুরুষদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের পক্ষে আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত থেকে ঈদের উপহার স্বরূপ এ সব শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। গতকাল সকালে গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে উপজেলা আওয়ামী লীগ নেত্রী মোকাম্মেল দিনা সঙ্গীতা সংসদ সদস্যের পক্ষে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে ঐ উপহারসামগ্রী বিতরণ করেন। এলাকার দুই শতাধিক অসহায় ও দরিদ্র নারী-পুরুষ এসব উপহারসামগ্রী পেয়ে খুশি হন। এ সময় পিরুজালী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জিয়ারত শিকদারসহ স্থানীয় দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
