কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে তিনটি কলোনির ২১টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সকালে উপজেলার পল্লিবিদ্যুত্ এলকায় একটি কলোনির একটি কক্ষে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দুইটি কলোনিতে ছড়িয়ে পড়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে মালামালসহ তিনটি কলোনির ২১টিকক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
