সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা বন্ধ হোক

আপডেট : ০৮ মে ২০২১, ২২:২৩

ওয়াকওয়ে বাড়ানো এবং উদ্যানে হোটেল-রেস্তোরাঁ তৈরির জন্য নাকি গাছগুলো কাটা হচ্ছে! এটা কেমন কথা? পুরাতন এবং শতবর্ষী এইসব গাছ কেটে কেন তা করতে হবে? ঢাকা নগরী এমনিতেই বহুবিধ সমস্যায় জর্জরিত। বাতাসে কার্বন প্রতিনিয়ত বাড়ছে। জীবনের জন্য অত্যাবশকীয় প্রয়োজনীয় উপাদান অক্সিজেন কমে যাচ্ছে। বায়ুমণ্ডলে বাড়ছে কার্বন ডাই-অক্সাইড। উত্তপ্ত হচ্ছে জলবায়ু। এ সবই হচ্ছে অযাচিতভাবে বৃক্ষ নিধনের ফলে। ঢাকা শহরে যেসব জায়গায় গাছপালা আছে, তার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান অন্যতম। এই উদ্যানের বৃক্ষও আবার বিভিন্নভাবে ধ্বংস হচ্ছে। এর সঙ্গে পরিকল্পিতভাবে গাছ কাটার সিদ্ধান্ত চরম দুঃখজনক। সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা বন্ধ করে ঢাকা শহরের বৃক্ষ রক্ষার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যত্নশীল হবেন, এমনটাই দেশবাসীর প্রত্যাশা।

কামরুজ্জামান

সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, ভাওয়ালগড়, গাজীপুর