প্রতিটি গণপরিবহনেই ভোগান্তির শিকার সাধারণ মানুষ। আসনের চেয়ে বেশি যাত্রী নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের অপমান-অপদস্থ নিয়মিতই ঘটে চলেছে। সিট খালি আছে—এ রকম কথায় যাত্রীরা বাসে উঠে প্রতারিত হচ্ছেন। নিয়মানুযায়ী প্রতিটি বাসেই নারী ও শিশুদের জন্য সংরক্ষিত আসন থাকলেও বিপুল চাহিদার বিপরীতে তা পুরুষদের দখলেই থাকে। প্রতিবাদ করে দুর্ভোগ পোহানোর চেয়ে চুপচাপ মেনে নেওয়াই যেন শ্রেয়। এছাড়া ফিটনেস বিহীন গাড়ি, লাইসেন্স বিহীন চালক তো আছেই। মহাসড়কগুলোতে এসব যানে যাত্রীরা যেমন হয়রানির শিকার হচ্ছেন, তেমনি বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ না করা, ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ না থাকা, ওভারলোডিং ও ওভারটেকিং করার প্রবণতা, অদক্ষ চালকের গাড়ি চালনা ইত্যাদি সড়ক দুর্ঘটনার কারণ। উপর্যুক্ত সমস্যাগুলো সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।
মো. ইফতে খারুল ইসলাম
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,
ময়মনসিংহ
০
