প্রকাশ : ০৯ মে ২০২১, ০০:০০আপডেট : ০৮ মে ২০২১, ২২:২৫
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে চলতি বোরো মৌসুমের খাদ্য বিভাগের চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।