দেশে করোনা ভাইরাসে গত এক দিনে ১ হাজার ২৮৫ জন শনাক্ত হয়েছেন। গত সাত সপ্তাহে এটিই দেশে দৈনিক শনাক্ত রোগীর সর্বনিম্ন সংখ্যা। এর আগে গত ১৪ মার্চ ১ হাজার ১৫৯ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল সরকার। দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৭২ হাজার ১২৭ জন হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের মোট সংখ্যা ১১ হাজার ৮৭৮ জনে পৌঁছেছে। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে আরো ২ হাজার ৪৯২ জন গত এক দিনে সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৭ লাখ ৬ হাজার ৮৩৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৪৩টি ল্যাবে ১৪ হাজার ৭০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৬ লাখ ১৩ হাজার ৯৭৯টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৭৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৬ জন পুরুষ আর নারী ১৯ জন। তাদের ৩৫ জন সরকারি হাসপাতালে এবং ১০ জন বেসরকারি হাসপাতালে মারা যান। তাদের মধ্যে ২২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, সাত জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, দুই জনের বয়স ৩১ থেকে ৪০ বছর, এবং দুই জনের বয়স ১০ বছরের কম ছিল। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ১১ হাজার ৮৭৮ জনের মধ্যে ৮ হাজার ৯১৫ জনই পুরুষ এবং ৩ হাজার ২৬৩ জন নারী।
