আগামী আগস্টে মধ্যে যুক্তরাজ্যে করোনা ভাইরাস মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির টিকা টাস্কফোর্সের বিদায়ী প্রধান ক্লাইভ ডিক্স। তখন নতুন ধরনের সংক্রমণ বন্ধ হয়ে যাবে। স্থানীয় সময় শুক্রবার দ্য টেলিগ্রাফ পত্রিকাকে এ কথা জানিয়েছেন তিনি। ব্রিটিশ সরকার এ বছরের পরে ঝুঁকিপূর্ণ লোকজনকে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে। ডিক্স আশা করছেন, জুলাই মাসের শেষ পর্যন্ত যুক্তরাজ্যের সবাই টিকার অন্তত এক ডোজ পাবেন। এ সময়ের মধ্যে করোনার সব ধরন থেকে জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখা সম্ভব হবে। ব্রিটিশ কর্মকর্তারা বলছেন, দেশটিতে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর অন্তত অর্ধেককে প্রথম ডোজ দেওয়া হয়েছে। ৪০ বছরের নিচে যারা আছেন, তাদের বিকল্প হিসেবে অক্সফোর্ড অথবা অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। দ্য জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন অ্যান্ড ইমুনাইজেশন (জেসিভিআই) বলছে, যুক্তরাজ্যে করোনার সংক্রমণ কমেছে। দেশটিতে ফাইজার ও মডার্নার টিকাও সহজলভ্য হয়েছে। -রয়টার্স
