মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আদালতের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হলে আহসান উল্লাহ মাস্টারের হত্যার রায় দ্রুত কার্যকরের উদ্যোগ নেওয়া হবে। সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ১৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে গত শুক্রবার শহিদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ আয়োজিত ভার্চুয়াল স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
সংগঠনের সভাপতি ও ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় সভায় মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ সভায় বিশেষ অতিথি ছিলেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, যারা আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছে তাদের বিচারের রায় এখনো কার্যকর হয়নি। অবিলম্বে যাতে রায় কার্যকর হয় তার ব্যবস্থা করতে হবে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হায়দ্রাবাদ জনকল্যাণ সমিতি ও আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ বাদ আসর মিলাদ ও দোয়ার আয়োজন করে। —প্রেস বিজ্ঞপ্তি
