বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ৩৮তম ম্যাচে রাজশাহী কিংসকে ১৯০ রানের টার্গেট দিল সিলেট সিক্সার্স। চট্টগ্রাম পর্বের শেষ দিনের শেষ ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। প্রথমে ব্যাটিংয়ে নেমে সিলেটের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ১৮৯ রান।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার লিটন দাস ১০ ও আফিফ হোসেন ফেরেন ২৯ রানে। তিন নম্বরে নামা জেসন রয়ও ফেরেন মাত্র ১৩ রানেই। এরপর ক্রিজে আসেন সাব্বির রহমান। ৩৯ বলে ৪৫ রান করা এই ব্যাটস্ম্যান ফেরার আগে বেশ কিছুক্ষণ ধরে রাখেন দলের হাল। ক্রিজের অন্য পাশে থেকে তার সঙ্গে জুটি গড়েন নিকোলাস পুরান। সাব্বিরের পর মাঠে নেমে ০ রানেই ফেরেন মোহাম্মফ নেওয়াজ। এরপর অলক কাপালি মাঠে এলে তাকে সঙ্গী করেই এগোতে থাকেন পুরান। ৩১ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন পুরান। অন্যদিকে ১০ বলে ১০ রান করে অপরাজিত থাকেন কাপালি। এতে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৮৯ রানে।
আরও পড়ুন: ঢাবি লোগো বিকৃতির প্রতিবাদে ছাত্রলীগ নেতাদের মানববন্ধন
বল হাতে রাজশাহীর পক্ষে দুইটি উইকেট নেন কামরুল ইসলাম। এছাড়াও আরাফাত সানি, মেহেদি হাসান ও মোস্তাফিজুর রহমান নেন একটি করে উইকেট।
ইত্তেফাক/জেডএইচডি
